| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৫:৩৫:৩৭:পূর্বাহ্ন  |  ২০৫২৫০২ বার পঠিত
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
ছবির ক্যাপশন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম, রোগীদের খাবার সরবরাহ এবং চিকিৎসকদের দায়িত্ব পালনে প্রাথমিকভাবে অসঙ্গতির প্রমাণ পেয়েছে কমিশন।

মঙ্গলবার(২৮ অক্টোবর) সকালে দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক মো. রাজু আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং নথিপত্র পর্যালোচনা করেন।

অভিযান চলাকালে  দায়িত্বপ্রাপ্ত একাধিক চিকিৎসক ও স্টাফ নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন না। এছাড়া হাসপাতালের খাবার সরবরাহে নিয়ম লঙ্ঘন, নিম্নমানের খাদ্য পরিবেশন ও অন্যের লাইসেন্স ব্যবহার করে চুক্তি বাস্তবায়নের অভিযোগও তদন্তে উঠে এসেছে। এছাড়া নতুন নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনে ফাটল ও অব্যবস্থাপনার চিত্রও নজরে আসে। দুদক কর্মকর্তারা এসব তথ্য ও প্রমাণ সংগ্রহ করে পরবর্তী আইনগত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন।

দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের সার্বিক অবস্থা অত্যন্ত নাজুক। সরকারি সম্পদ অবহেলায় নষ্ট হচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক। এসব অনিয়মের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪