মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন করেছে পৌর যুবদল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় ফলদ ও বনজ গাছ লাগানো হয়।
পৌর যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খানের আয়োজনে এই বৃক্ষ রোপনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন, সদর উপজেলা যুবদল নেতা নাহিদ হাসান, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মেহেদী হাসান, যুবদল নেতা শাহিনুর হোসেন, বিপ্লব হোসেন, জসিম উদ্দিন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আজাদ হোসেন বলেন, ‘যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তারা যদি দেশ ও পরিবেশের উন্নয়নে এগিয়ে আসে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। যুবদল আজ যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয় ও অনুকরণীয়।’
তিনি আরও বলেন, ‘এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে যুবদল পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছে। প্রত্যেকে যদি নিজ এলাকায় অন্তত একটি করে গাছ লাগায় এবং তার যত্ন নেয়, তবে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব।’
পরে উপস্থিত নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে একে একে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা