| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১২:৪৪:২৬:অপরাহ্ন  |  ১৩৫০৬৩৪ বার পঠিত
ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন

ময়মনসিংহ প্রতিনিধি : শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন। 

তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে।পরিদর্শনকালে তিনি ক্যাম্পেইনের সকল কার্যক্রমে সন্তুষ্টি  প্রকাশ করে শিক্ষার্থীদের টিকাগ্রহণে উৎসাহ প্রদান করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ.কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের উচ্চপদস্থ কর্মকতারা ও মসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য-সারাদেশের সিটি কর্পোরেশন পর্যায়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশেন এলাকায় টিকা গ্রহণের হার সর্বোচ্চ (৯৭.১১%)।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪