বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী তিনটি গ্রুপ পৃথকভাবে উদযাপন করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে থেকে বিকেল পর্যন্ত উপজেলা ও পৌর এলাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা দিবসটি পালন করেন।
বেলা ১১টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার নেতৃত্বাধীন গ্রুপের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল রোডের বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মো. মুজাহিদুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি মো. হাসান মঞ্জু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. ইমাম হোসেন।
অন্যদিকে, বেলা ১১টা ৩০ মিনিটে সাবেক এমপি শহিদুল আলম মোল্লার সমর্থকরা পৃথক আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মো. গিয়াস উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজাহান মিয়া ও সাবেক ছাত্রদল সভাপতি মো. জুরান।
বিকেল ৪টায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেনের সমর্থকরা পৌর শহরে আরও একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. বসির আহমেদ পঞ্চায়েত, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, মো. সিমুল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা