| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১৩:৩৭:১১:অপরাহ্ন  |  ১৩৫৪৮৯২ বার পঠিত
চাঁদপুরে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি
ছবির ক্যাপশন: যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:  চাঁদপুরের ফরিদগঞ্জের বর্ডার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৯০টি যানবাহন তল্লাশি করেছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে ৬টি গাড়ি এবং জরিমানা আদায় করা হয়েছে ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যৌথ বাহিনী উপজেলার বর্ডার বাজার এলাকায় চেক পোস্ট বসায়। এ সময় লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সর্বমোট ৯০টি গাড়ি তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ১২টি মামলা করা হয়। এসব মামলায় জরিমানা আদায় করা হয় ৬০ হাজার টাকা। 

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘লাইসেন্স না থাকায় ৬টি গাড়ি জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪