| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরের হরিণা থেকে দুই মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১৩:৪৬:১৪:অপরাহ্ন  |  ১৩২০৭১২ বার পঠিত
চাঁদপুরের হরিণা থেকে দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: মো. রাসেল তালুকদার ও মো. মাহবুব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, ‘গেল বছর ৪ সেপ্টেম্বর  থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুস্কৃতি, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প  থেকে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।’

অভিযানে সদর উপজেলার হরিণা এলাকা থেকে মাদক কারবারি মো. রাসেল তালুকদার (৩২) ও মো. মাহবুবকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪২পিস ইয়াবা। 

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকরা দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪