নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে জেলা যুবদলের নির্দেশ অমান্য করে উপজেলা যুবদলের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কয়েকজন যুবদল নেতার গ্রুপিংমূলক কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের এ্যাডভোকেট এবিএম জাকারিয়ার খামারবাড়ি হলরুমে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া,জেলা বিএনপির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল, যুবদলের যুগ্ম আহবায়ক মহি উদ্দিন মহিম।
সভায় বক্তারা বলেন, ‘জেলা যুবদলের নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে যুবদলের নামে বিভ্রান্তিকর ও গ্রুপিংমূলক কার্যক্রম পরিচালনা করছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা সংগঠনের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।’
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের আকাশ, এডভোকেট আবদুল্লাহ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা