রতন প্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শিল্পনগরী শ্রীপুরে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় প্রতিদিনই স্থানীয় ও জাতীয় পত্রিকায় নেতিবাচক খবর প্রকাশ পাচ্ছে। শ্রমিক আন্দোলন, শিল্প দূষণ, অপরাধ ও প্রশাসনিক অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদে এলাকা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুরের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের বেতন-বোনাস বকেয়া, ছাঁটাই ও বিক্ষোভ সংক্রান্ত ঘটনাগুলো প্রায়ই সংবাদপত্রের শিরোণাম হয়। পাশাপাশি ইটভাটা ও কারখানার বর্জ্যে পরিবেশ দূষণ, বনভূমি ধ্বংস ও অপরাধমূলক কার্যক্রম নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
তবে এসব সংবাদে শুধু নেতিবাচক প্রভাবই পড়ছে না, ইতিবাচক পরিবর্তনেরও ইঙ্গিত মিলছে। প্রশাসন ও শিল্প কর্তৃপক্ষের মধ্যে এখন বেশি তৎপরতা দেখা যাচ্ছে। অনেক শিল্প মালিক কারখানার পরিবেশ উন্নয়নে পদক্ষেপ নিচ্ছেন।
অন্যদিকে, ক্রমাগত নেতিবাচক সংবাদে শ্রীপুরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। কেউ কেউ মনে করেন, প্রতিদিন খারাপ খবর দেখলে বিনিয়োগকারীরা আগ্রহ হারায়। অথচ এখানে প্রচুর সম্ভাবনা আছে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক মহল মনে করেন, সংবাদমাধ্যমের উচিত ভারসাম্যপূর্ণ প্রতিবেদনের মাধ্যমে এলাকার নেতিবাচকের পাশাপাশি ইতিবাচক দিকগুলোও তুলে ধধরতে হবে। তাদের দাবি, “সমস্যা আছে, তবে সমাধানের দিকও আছে। সংবাদে সেটাও আসা দরকার
বিশ্লেষকদের মতে, সংবাদমাধ্যমের দায়িত্ব শুধু সমস্যা প্রকাশ নয়, বরং জনগণকে উদ্বুদ্ধ করা। শ্রীপুরে নেতিবাচক সংবাদ যেমন সচেতনতা বাড়াচ্ছে, তেমনি এর ধারাবাহিকতা অঞ্চলের ভাবমূর্তি ও অর্থনৈতিক সম্ভাবনাকে আঘাত করছে।
রিপোর্টার্স২৪/আরকে