| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে মিছিল ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১৬:২৬:২৭:অপরাহ্ন  |  ১৩৩৯৬০৫ বার পঠিত
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে মিছিল ও সমাবেশ
ছবির ক্যাপশন: জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে মিছিল ও সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। 

মঙ্গলবার(২৮ অক্টোবর) বিকালে সড়ক বিভাগের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। 

এর আগে সেখানে সমাবেশ করা হয়। সাবেক ছাত্রনেতা আহমেদ রাজিব খানের পরিচালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। 

এসময় তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগষ্টে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছিলো। এই যুবদল আগামীতে তারেক রহমান নির্দেশিত ‘সবার আগে বাংলাদেশ’এই স্লোগানকে প্রতিষ্ঠিত করার জন্য যুবদল তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে। আগামীতে সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বপরি জুলাই-আগষ্টের যে চেতনা একটি নতুন-আলোকিত বাংলাদেশ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে একটি সুখী-সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক ছামিউল ইসলাম লিজন, সদস্য সচিব নওশেদ আহমেদ রনি, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান বিপ্লব প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি বাবু সাবের, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক সাইদুর সুজন, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪