| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ১৬:৪২:৩৬:অপরাহ্ন  |  ১৩৩৮২১৯ বার পঠিত
শেরপুরে  ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ছবির ক্যাপশন: শেরপুরে নেশাগ্রস্থ ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুন

জেলা প্রতিনিধি, শেরপুর: শেরপুরে নেশাগ্রস্থ ছোট ভাইয়ের হাতে বড়  ভাইয়ের খুন  হয়েছে। মঙ্গলবার(২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর ছোটভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত একাব্বর মিয়া (২৮)  ছোট ভাই ফারুক মিয়া একই বাবার সন্তান হলেও দুই ভাই একে অপরের সৎভাই ছিলো ।   তারা দুই ভাই মাদকাসক্ত ছিলো। তারা দু’জনই কাঠ মিস্ত্রীর কাজ করতো এবং একই সাথে দুই ভাই মিলে নেশা করতো বলে অভিযোগ আছে ।

এলাকাবাসী জানায়, নিহত একাব্বর মিয়া  ও  ছোট ভাই ফারুক মিয়া মৃত হায়দার আলীর দুই স্ত্রীর দুই ছেলে । তারা দুই ভাই  একই বাড়িতে বসবাস করতো। একে অপরের  মধ্যে নিবিড় সম্পর্ক ছিলো। কিন্তু গত কিছুদিন যাবৎ তাদের বসত-বাড়ির জায়গা নিয়ে তাদের মধ্য একটি স্নায়ু যুদ্ধ চলছিলো। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকেই ছোট ভাই ফারুক মিয়ার স্ত্রীর সাথে ভিটা-বাড়ির জমি নিয়ে নিহত বড় ভাই একাব্বর মিয়ার ঝগড়া হয়। 

হঠাৎ নেশাগ্রস্থ ফারুক বাড়িতে এসে দেখে  স্ত্রী মাকসুদা বেগমের সাথে বড় ভাই একাব্বরের ঝগড়া চলছে। এসময় স্ত্রী মাকসুদা বেগম স্বামী ফারুকের কাছে বড় ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা শ্লীলতাহানির অপবাদ দেয় ।

পরক্ষণেই  ফারুক  তার ঘরের ভেতরে থাকা ধারালো রামদা দিয়ে একাব্বরকে কয়েকটি কোপ দেয়। পরে রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম ভাসুর একাব্বর সাথে শ্লীলতাহানির  বিষয়টি অস্বীকার করে বলেন, ফারুক নেশাগ্রস্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, মঙ্গলবার  একাব্বরকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার হাত, গাল ও শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের ক্ষত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে জরুরি চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়।

এদিকে একাব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, এটি মূলত পারিবারিক দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনও কেউ আটক হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪