| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানক্ষেতে অবৈধ বিদ্যুৎ সংযোগ: প্রাণ গেলো শিশুর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ০৭:৩৫:০৭:পূর্বাহ্ন  |  ১৩৪৭৮৪৯ বার পঠিত
ধানক্ষেতে অবৈধ বিদ্যুৎ সংযোগ: প্রাণ গেলো শিশুর

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান ওই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে ও হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বড় ভাইজোড়া গ্রামের কৃষক মো. আবু সালেহ আকন ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পার্শ্ববর্তী মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ফাঁদ পেতে রাখেন। সকালে ইমরান তার মা রিপা বেগমের সঙ্গে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত সেই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনরা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি জানতাম না ওখানে বিদ্যুতের ফাঁদ পাতা ছিল। চোখের সামনে আমার ছেলেটা মারা গেল।’

তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজা আক্তার বলেন, ‘শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।’

তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ জানান, ‘মসজিদ থেকে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪