| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ০৭:৫১:০২:পূর্বাহ্ন  |  ১৩৪৬৬৮২ বার পঠিত
মহেশপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের নির্বাচনী গণসংযোগ শেষে মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার পর উপজেলা জামায়াতে ইসলামী মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে যাদবপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল, মন্টু মিয়ার ছেলে ছফর আলী, সবুজ মিয়া, সাইদুল ইসলাম, রেজাউলের ছেলে হাসান আলী, মোজাম্মেলের ছেলে সাইদ ও ইরশাদ মেম্বারের ছেলে হবিবার রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদ বলেন, ‘যাদবপুর বাজারে গণসংযোগ শেষে আমাদের নেতা-কর্মীরা মাগরিবের নামাজে যাচ্ছিলেন। এ সময় বিএনপি কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।’

অন্যদিকে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ‘আমি ঢাকায় আছি। তবে খবর পেয়েছি, যাদবপুর বাজারে আমাদের কয়েকজন কর্মীকে মারধর করেছে জামায়াতের কর্মীরা।’

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪