| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ০৮:০০:০৯:পূর্বাহ্ন  |  ১৩১৯৪৩৭ বার পঠিত
ঝিনাইদহে কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ছবির ক্যাপশন: কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শহরের পূর্ব মধুপুর চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলার ভুপতিপুর গ্রামবাসী। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতা-কর্মীসহ এলাকাবাসী অংশ নেয়।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে এলাকাবাসী অভিযোগ করেন, ‘সদর উপজেলা পোড়াহাটি ইউনিয়ন কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ‘অগ্রযাত্রা প্রতিদিন’ নামের একটি ভুয়া আইডি দিয়ে মানিকের নামে গুজব ছড়ানো হচ্ছে। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এভাবে মিথ্যাচার করা হচ্ছে অভিযোগ করে বক্তারা এই অপপ্রচারের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।’

মানববন্ধনে জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ বাবলু, লাবলুর রহমান বাবলু, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সদর আবু জাফর, যুগ্ম আহবায়ক  মাফিরুল ইসলাম, ভূপতিপুর মারকাজ মসজিদের খতিব মুফতি আব্দুস সালাম পোড়াহাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলমগীর হোসেন আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪