| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১০:১৪:৫২:পূর্বাহ্ন  |  ১৩৫৪২৪১ বার পঠিত
লালপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

 নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার উদ্দেশে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন লালপুরে মোবাইল হ্যাকিং, imo হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিং সহ বিভিন্ন প্রতারণামূলক কাজে উপজেলার কয়েকটি গ্রামের তরুণরা জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন উপায়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা  হাতিয়ে নেয়। গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্র কে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। অতি সম্প্রতি ১১ জন হ্যাকারকে মানুষের কাছে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার  অভিযোগে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন এসব কর্মকাণ্ডের ফলে লালপুর উপজেলার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই জেলা পুলিশ আইন প্রয়োগের পাশাপাশি মোবাইল হ্যাকিং এবং অনলাইনের প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে কর্মসূচি হাতে নিয়েছে। শিক্ষার্থীদের সচেতনতাই লালপুর উপজেলার এই বদনাম ঘুচাতে পারে। 

মতবিনিময় সভায় শিক্ষার্থী ও শিক্ষকগণ বলেন হ্যাকিং প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে এবং সকলকে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে। 

মতবিনিময় সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে প্রতিশ্রুতি দেন তারা লালপুরে মোবাইলে প্রতারণা এবং অনলাইন হ্যাকিং এর সাথে নিজেদেরকে জড়াবেন না  এবং হ্যাকিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।

পরে মতবিনিময় সভায় মোবাইল হ্যাকিং, অনলাইন প্রতারণা সংক্রান্তে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র , লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকসহ ৬ শতাধিক শিক্ষার্থী।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪