| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে পচা ইলিশ জব্দ, মালিকের লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১২:২৭:০৭:অপরাহ্ন  |  ১৩২৫৪৭১ বার পঠিত
চাঁদপুরে পচা ইলিশ জব্দ, মালিকের লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: চাঁদপুরে পচা ইলিশ জব্দ, মালিকের লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর: চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য নিয়ে আসা প্রায় ৩ শতাধিক কেজি পচা ইলিশ জব্দ করে মাটি চাপা এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

বুধবার (২৯ অক্টোবর)  বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী  এ অভিযান চালায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মাছের ট্রলারে  নষ্ট পচা ইলিশ মাছ পাওয়ায় হেলাল মাঝি নামক  একজন ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।’

ওই ব্যক্তির পক্ষে মো. মোস্তফা মাল নামক একজন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন।  

অভিযুক্ত ব্যক্তি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নষ্ট পচা ইলিশ মাছ (আনুমানিক ৩৩০-৩৫০ কেজি) কেরোসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও অন্যান্য মৎস্য ব্যবসায়ী, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ  বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪