যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কর্তৃক নিজ বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে কোমলমতি শিক্ষার্থীরা।
যশোর-বেনাপোল মহাসড়কটি দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দর এলাকার খুব কাছে হওয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মুহূর্তের মধ্যে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আগামী ৫ তারিখের মধ্যে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
রিপোর্টার্স২৪/এসএন