| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১২:৫৫:৫৪:অপরাহ্ন  |  ১৩৪৯৬০৩ বার পঠিত
সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা

খুলনা প্রতিনিধি : সিভিল সার্ভিসে নতুন যোগদানকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণ বিষয়বস্তু মূল্যায়ন’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভা বুধবার (২৯ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। খুলনা বিভাগীয় কমিশনার দপ্তর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কর্মক্ষেত্র পরিচালনার জন্য বুনিয়াদি প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এ প্রশিক্ষণে একজন কর্মকর্তার পেশাগত দক্ষতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে কার্যকর ভূমিকা রাখে। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা দেশের ইতিহাস এবং আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। তিনি বলেন, যে কোন প্রশিক্ষণ হালকা করে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের ওপর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। সরকারি সকল দপ্তরের কাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান অতিথি। 

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা এ এস এম কবীর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক (চলতি দায়িত্ব) আফিয়া রহমান মুক্তা, উপপরিচালক সানজিদা শাহনাজ প্রমুখ বক্তৃতা করেন। সভায় খুলনার সরকারি আটটি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশ নেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪