| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আহত ৪

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১৩:১৮:২৭:অপরাহ্ন  |  ১৩৫২৬৫৮ বার পঠিত
যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আহত ৪
ছবির ক্যাপশন: যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আহত ৪

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় যৌতুকের জেরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় শ্বাশুড়িসহ আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নীলকণ্ঠনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছে, ‘যশোর সদর উপজেলার পালবাড়ী এলাকার মৃত শাজাহানের ছেলে মোহন মোল্লার সঙ্গে কয়েক বছর আগে ঝিকরগাছার মুন্নি বেগমের মেয়ে মীমের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোহন প্রায়ই মীমের কাছে যৌতুক দাবি করে নির্যাতন চালাতেন। নির্যাতনের জেরে প্রায় ১৫ দিন আগে মীমের মা তাকে বাবার বাড়ি নীলকণ্ঠনগর গ্রামে নিয়ে আসেন।’

মঙ্গলবার রাতে মোহন তিন-চারজন সহযোগী নিয়ে শ্বশুরবাড়িতে মীমকে নিতে যান। কিন্তু মীমের পরিবার রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোহন ও তার সহযোগীরা মীমের মা মুন্নি বেগম, নানা মহিউদ্দিন, নানী তাজুমা বেগম, মামাতো ভাই রফিউদ্দিন ও শফিউদ্দিনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালান। এতে সবাই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মহিউদ্দিনকে ভোররাতে ঢাকায় নেওয়ার পথে নড়াইল শহরে পৌঁছালে তার মৃত্যু হয়।

এ সময় গ্রামবাসী ঘাতক মোহন মোল্লা ও তার সহযোগী আহমদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘আটক দুজন গণপিটুনিতে আহত হয়েছেন। তাদের পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪