| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার গণশুনানি অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১৪:০৮:৪৬:অপরাহ্ন  |  ১৩৩২২১৫ বার পঠিত
সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার গণশুনানি অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার গণশুনানি অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে সেবাপক্ষ উদযাপনে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সেবা মূলক কার্যক্রমকে আরো গতিশীল করতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সুবর্ণচরের চরবাটা খাসের হাট সংলগ্ন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ গণশুনানীতে সমাজের প্রায় সকল শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

এসব প্রতিনিধি গণের মধ্যে সৈকত সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যক্ষ মোনায়েম খান, সৈকত সরকারি কলেজর সহযোগী অধ্যাপক ও সাগরিকা সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অত্র সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, উপ-পরিচালক মাইক্রো ফিন্যান্স আলহাজ সামছুল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর  জুলফিকার আলী, মনিটরিং ও ডকুমেন্টেশন ম্যানেজার জামাল উদ্দিন সিদ্দিকী, এইচ আর ম্যানেজার হান্নান মোল্লা, একাউন্স অফিসার  জাকারিয়া স্বপন, সিএমও মোহাম্মদ কেফায়েত উল্লাহ, এরিয়া ম্যানেজারবৃন্দ, শাখা ব্যবস্থাপকবৃন্দ, নারী উদ্যোগতাগণ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও উপকারভোগী নারী-পুরুষসহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

গণশুনানীতে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সকল কার্যক্রমের জবাব দিহিতা মূলক ইতিবৃত্ত তুলে ধরা হয় এবং সংস্থার কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিদের পরামর্শ সবিনয়ে গ্রহণ করা হয়।  

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪