| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১৪:২৬:০৪:অপরাহ্ন  |  ১৩২৯৪৪২ বার পঠিত
আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাভারের আশুলিয়ায় শ্রীলঙ্কার নাগরিক সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্রীলঙ্কার নাগরিক আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে তার সহকর্মী ও বন্ধুরা তাকে মোবাইলে একাধিকবার ফোন করেন। তিনি ফোনটি রিসিভ না করার কারণে সহকর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়াবাড়িতে গিয়ে তারা দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ সুরতহাল করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪