| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১৪:২৭:৩৭:অপরাহ্ন  |  ১৩৫২২২১ বার পঠিত
নওগাঁয় মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: ‘সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়—একসাথে দেশ গড়তে চাই’, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে নওগাঁয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নওগাঁ পৌরসভার দুর্গাপুর রমজানের মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদ হাসান তুহিন। তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা হলো তারেক রহমানের ঘোষিত ৩১ দফা। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তিনি নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।’

সভায় উপস্থিত নারী-পুরুষ ও তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের নানা ভাবনা, প্রত্যাশা ও অভিমত তুলে ধরেন। প্রধান অতিথি তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহানারা পারভীন লাকী। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ পৌর বিএনপির সহসভাপতি তৌহিদুল ইসলাম, কে এম মমিনুল হক ছানা, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাম মোর্তজা পল এবং সদর উপজেলা মহিলা দলের সদস্য জাহানারা বেগম কাজলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪