| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১৪:৩৫:০৪:অপরাহ্ন  |  ১৩৩০৯২৫ বার পঠিত
লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবির ক্যাপশন: আটক জাফর আহম্মেদ তুহিন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ জাফর আহম্মেদ তুহিন (৩৫) নামের এক মাদক  কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেরোয়া ইউনিয়নের মধ্যে কেরোয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তুহিন ওই গ্রামের মৃত কবির আহমেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ‘তুহিন, মাইকেল ও মিরাজ নামে তিনজন মিলে সিন্ডিকেট গড়ে দীর্ঘদিন ধরে রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারি মাদক ব্যবসা চালিয়ে আসছে। অভিযানকালে তুহিনকে আটক করা গেলেও অপর দুইজন পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আটক তুহিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্য দুই মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান অব্যাহত আছে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪