| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১৫:৫৬:০৬:অপরাহ্ন  |  ১৩৪২৬২৯ বার পঠিত
মাগুরায় জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : শিক্ষা, সমতা ও উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে জাতীয়তাবাদী মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৪ টায় ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি মহিলা দল সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করছে হবে। অতীতের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বিএনপির উপর অনেক জুলুম অত্যাচার চালিয়েও অন্যদলে যোগদান করাতে পারেনি। 

এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী আরও বলেন, জামায়াত ইসলামীসহ অন্যান্য সংগঠনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বেহেশতের টিকিট দিয়ে তাদের কন্ট্রোল করে নিচ্ছে এব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে এবং সপ্তাহে ১-২ দিন পাড়া মহল্লায় উঠান বৈঠক করতে হবে।  আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে নির্বাচনের কাজ করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজীপুর ইউনিয়ন মহিলা দলের সাবেক আহবায়ক মোছাঃ গোলাপী সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা মহিলা দল সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি ও মাগুরা জেলা মহিলা দল সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা আশরাফী চুমকী, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রাজু খান, মাগুরা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পলাশ, মাগুরা জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার শিউলী, মাগুরা জেলা বিএনপি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার স্মৃতি, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক পাপিয়া শারমিন রত্না, জেলা মহিলা দলের বন ও পরিবেশ সম্পাদিকা জোছনা পারভীন, শ্রীপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি,  মাগুরা পৌর শাখা মহিলা দলের আহবায়ক খুরশিদা ইয়াসমিন ইতি, মাগুরা সদর উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসনেআরা খাতুন পলি, সদর থানা আহবায়ক রত্মা পারভীনসহ প্রমুখ। 

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪