| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজানে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ২২:৪৩:১০:অপরাহ্ন  |  ২০৪১৬১৩ বার পঠিত
রাউজানে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২

রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় দুইজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় রাউজান নোয়াপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিনের বাড়ির সামনে ব্রিফিং করা হবে।

র‌্যাবের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪