| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা কৃষকের মৃতদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৫:০০:২৪:পূর্বাহ্ন  |  ১৩১২৫২২ বার পঠিত
ঝিনাইদহে ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা কৃষকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের রাঙ্গিয়ার পোতা গ্রামে ধানক্ষেতে থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ার পোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।মৃত ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্যে, সকালে রাস্তার পাশে ধানক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়  কয়েকজন কৃষক। পরে তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃতের স্বজনদের দাবি, ঘাতকরা হাত-পা বেঁধে ইসাহাক আলীকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান স্বজনরা।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪