| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৯:৪২:৩৯:পূর্বাহ্ন  |  ১৩১০৭৯৪ বার পঠিত
শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম
ছবির ক্যাপশন: ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম

তপু সরকার হারুন, শেরপুর: ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে শেরপুর। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।

সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান পরিচালনায় সাফল্য, জনগ্রহণযোগ্যতা ও অভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে রেঞ্জের অন্তর্ভুক্ত জেলাগুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়। তাতে শেরপুর জেলা পুলিশ শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পায় এবং পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার অর্জন করেন।

পরে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘এ সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪