| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১০:৪৪:৪৫:পূর্বাহ্ন  |  ১৩০৮০২৫ বার পঠিত
নেত্রকোণায় নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে নেত্রকোণা সদর হাসপাতালের সামনে মানববন্ধন করেছে সেখানে কর্মরত সকল নার্স, মিডওয়াইফ ও কর্মচারীরা। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের নেত্রকোণা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, সাধারণ সম্পাদক বিউটি রাণীসহ অন্যরা।

বক্তারা বলেন, নার্সিং পেশার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে স্বতন্ত্র রাখার বিকল্প নেই। শুধু তাই নয়, নার্সদের প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব নার্সিং পেশার লোকদেরই হাতে রাখার দাবি জানান তারা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪