| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে: ড. মাসুদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৫:২৩:৩২:পূর্বাহ্ন  |  ২১৬৫২৭৯ বার পঠিত
জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে: ড. মাসুদ
ছবির ক্যাপশন: জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে: ড. মাসুদ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পৌরসভায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ বলেন, ‘জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণ এবার ভোট দেবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে— ন্যায়ের পক্ষে। জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, বরং বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ হবে সত্যিকারের প্রতিনিধি (এমপি)। আমরা জনগণের সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাদের জবাব এবার ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে। জামায়াত বিজয়ী হলে আমরা গড়ে তুলবো চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক, উন্নত বাউফল।’

গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো. খালিদুর রহমান, কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম নজরুল ও আরিফুর রহমান পলাশ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার মো. রেদওয়ান উল্লাহ, পৌর সেক্রেটারি মো. আব্দুল হান্নানসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি, স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

গণসংযোগ চলাকালে ড. মাসুদ বাউফল বাজার, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ, বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪