| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১৩:১১:১০:অপরাহ্ন  |  ১৩৩৬০৭৯ বার পঠিত
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা তালুকদার উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং স্থানীয়ভাবে মেডিকেল অ্যাক্সেসরিজ ব্যবসা করতেন।

জানা যায়, সকালে বাদশা তালুকদার বাড়ি থেকে মালামাল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মদনেরগাঁও এলাকায় পৌঁছালে চান্দ্রা বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী জিহাদ (১৮) সহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি ঘটে। এরপর তাদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪