| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাচাকে কুপিয়ে জখমের ঘটনায় স্ত্রীসহ ভাতিজা আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১৩:২৭:১৩:অপরাহ্ন  |  ১৩৩০২৮৩ বার পঠিত
চাচাকে কুপিয়ে জখমের ঘটনায় স্ত্রীসহ ভাতিজা আটক

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বোরকা পরে চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন ভাতিজা মিজানুর রহমান। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার মালরা ভূঁইয়া বাড়ি জামে মসজিদের পশ্চিম পাশে পুকুরপাড়ে অতর্কিতভাবে হামলার শিকার হন ওই গ্রামের বাসিন্দা মোস্তফা ভূঁইয়া।

হামলার সময় বোরকা পরে পথরোধ করে মিজানুর রহমান (৫১), তার স্ত্রী ফুলবানু (৪৫), ভাই মো. মফিজ ভূঁইয়া ও মেয়ে শাহনারা বেগম মিলে দা ও লাঠিসোটা দিয়ে মোস্তফা ভূঁইয়ার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আহতের ছেলে মোশাররফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

২৯ অক্টোবর রাতে চাঁদপুর সদর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এর আগে ২৮ অক্টোবর নিজ বাড়ি থেকে তার স্ত্রী ফুলবানুকে আটক করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, আমরা শুরু থেকেই মামলাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করেছি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। 

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪