| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১৩:৪৯:১৮:অপরাহ্ন  |  ১৩৩৬১৩১ বার পঠিত
বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

বগুড়া প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের নিয়ে বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মো. জিললুর রহমান এবং জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোমিন রশিদ শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন সাঁতার কোচ মাসুদ রানা ও আলালুর রহমান তিব্বত। সমাপনী অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৫ বালক ২৭ জন ও বালিকা ৭ জনসহ মোট ৩৩ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪