বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে সভার উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য রেজাউল করিম বাদশা।
স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চাঁন, কার্যনির্বাহী কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, ডা. মতিউর রহমান, মমিনুর রশিদ, আল মাহমুদ ও রাশেদা খাতুন রানী প্রমূখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সহিদ-উন-নবী সালাম, আবিদুর রহমান সোহেল, মাহবুবুর রহমান ছোটন, আব্দুস সালেক তোতা, হাবিবুর রশিদ সরকারসহ ইউনিটের আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের সাবেক ও বর্তমান নেতৃত্ব। সভা পরিচালনা করেন ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম।
দ্বিতীয় পর্বে ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাইদ। কমিশনার ছিলেন মঞ্জুরুল হক মঞ্জু ও অ্যাডভোকেট আব্দুল বাসেদ, আর নির্বাচন কমিশনের সচিব ছিলেন শিকদার রাহাত ইসলাম।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন—
ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চাঁন, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম বাদশা, সহিদ-উন-নবী সালাম, একেএম তৌহিদুল আলম মামুন, এইচএস মাফতুন আহমেদ খান রুবেল ও আবিদুর রহমান সোহেল।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা