| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের দীঘাপতিয়া শিশু সদনে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৯:৩৬:৪৮:পূর্বাহ্ন  |  ২১৬২৯৫২ বার পঠিত
নাটোরের দীঘাপতিয়া শিশু সদনে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

নাটোর প্রতিনিধি : নাটোরের দীঘাপতিয়া বালিকা শিশু সদন পরিদর্শন করেছেন নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পুলিশ সুপার শিশু সদনে পৌঁছলে শিশুরা তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। এসময় পুলিশ সুপার শিশুদের সাথে কথা বলেন, তাদের সমস্যা শুনতে চান কয়েকজন শিশুর গান এবং কবিতা তিনি শুনেন।

তিনি শিশু সদন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় অফিসার ইনচার্জকে সতর্ক থাকা নির্দেশনা দেন। মেয়ে শিশুদের নিরাপত্তায় অধিকতর যত্নবান হওয়ার জন্য শিশু সদনের তত্ত্বাবধায়কদের প্রতি বিশেষ অনুরোধ করেন। নিরাপত্তা-সংক্রান্ত যে কোন বিষয়ে পুলিশের সাহায্য নেওয়ার জন্য পরামর্শ দেন। 

এ সময় পুলিশ সুপারের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব ইফতে খায়ের আলম, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানসহ শিশু সদনের তত্ত্বাবধায়কগণ উপস্থিত ছিলেন।

এই শিশু সদনটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই শিশু সদনটিতে ৭২ জন বালিকা শিশু রয়েছে। শিশু সদনের সুন্দর ব্যবস্থাপনা দেখে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। তিনি পিতা-মাতা ছাড়া এই শিশুদেরকে পিতামাতার আদর-যত্নে যারা পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪