| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পার্বত্য চট্টগ্রামকে কোনো জাতিগোষ্ঠীর একার দাবি করা যাবে না:কে এস মং

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১১:১০:৪৯:পূর্বাহ্ন  |  ২০৩৭৭২৮ বার পঠিত
পার্বত্য চট্টগ্রামকে কোনো জাতিগোষ্ঠীর একার দাবি করা যাবে না:কে এস মং
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি: কে এস মং বলেছেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে বাঙালি, চাকমা,মারমা,তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা,বম,লুসাইসহ একাধিক জনগোষ্ঠীর বসবাস তাই পার্বত্য চট্টগ্রামকে কোনো জাতিগোষ্ঠীর একার দাবি করা যাবে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হলে শুধু আদিবাসী জনগোষ্ঠীর লাভই না পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীর লাভ। 

আজ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে তাইংখালী বাজার মাঠে স্থানীয়দের আয়োজনে এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের এই সদস্য  বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় বান্দরবান সদর উপজেলার ১নং রাজবিলা ইউনিয়নের বিভিন্ন পাড়া থেকে আসা, জনগণের সাথে আগামী সংসদ নির্বাচন নিয়েও মতবিনিময় করেন তিনি। 

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর সকল সমস্যা সমাধান এবং জাতিগোষ্ঠীর উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই দলমত নির্বিশেষে সকল জনগোষ্ঠীর একত্রিত হয়ে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে। 

এ সময় রাজবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণের উপস্থিতিতে গণজোয়ারে পরিণত হয়  এই সভাস্থল।

মংতো কারবারির সভাপতিত্বে শৈউ মারমার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার সভাপতি ডা: মং উষাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য উঃ কে এস মং। 

 উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্যসামং মারমা, ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা, পাহাড় কণ্ঠ ডটকমের প্রকাশক সাংবাদিক বাবুল খাঁন, নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, নাইক্ষ্যংছড়ি উপজেলা জনসংহতি সমিতি সভাপতি বাবু মং মং মার্মা, বান্দরবান জেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক উবাচিং মারমা, চাইশৈ প্রু মারমা, অজয় বড়ুয়া, প্রকৃতি বড়ুয়া প্রমুখ।

 গণসংযোগকালে বক্তারা, দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার রক্ষার স্বার্থে এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের অস্তিত্ব ধরে রাখতে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-কে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪