| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের আলোচিত আ. লীগ নেতা শাহারুল ঢাকায় পুলিশের হাতে আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৪:১৯:০৯:পূর্বাহ্ন  |  ১৩৩৮৬৪৭ বার পঠিত
যশোরের আলোচিত আ. লীগ নেতা শাহারুল ঢাকায় পুলিশের হাতে আটক
ছবির ক্যাপশন: যশোরের আলোচিত আ. লীগ নেতা শাহারুল ঢাকায় পুলিশের হাতে আটক

রিপোর্টার্স২৪ ডেস্ক : যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রের খবর, শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা পুলিশকে সোপর্দ করে।

ঢাকার শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে শাহারুল ইসলামকে আটক করা হয়েছে।

এর আগে একই দিনে যশোরে শাহারুলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। বুধবার একটি প্রেসে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করার সময় দুজনকে আটক করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার শাহারুলসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা হয়।

শাহারুলের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানা গেছে, ঢাকার শেরেবাংলা নগর থানার এলাকায় তিনি নিয়মিত চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সরাসরি জড়িত থাকার বিষয়টি স্থানীয়রা জানতেন। পাশাপাশি তিনি ঢাকার বিভিন্ন মিছিলে নেতৃত্ব দিয়েছেন এবং প্রায়ই ফেসবুক লাইভে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য প্রদান করতেন। ঢাকাতেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শাহারুল।

ঢাকার শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, “স্থানীয়রা শাহারুলকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আমরা তাকে আটক করি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব জানান, “শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা, নাশকতা ও একাধিক মামলা রয়েছে। তার আটকের বিষয়টি আমরা অবহিত হয়েছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪