| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ২৩:৩১:৪৫:অপরাহ্ন  |  ২১৫৮৪৪৬ বার পঠিত
যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা আটক

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দাদাকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। ঘটনাটি উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামের। আটক রমজান কাজী  ওই গ্রামেরই শাহাদাৎ কাজীর ছেলে।

পারিবারিক সুত্র জানা গেছে,  শিশুটি তার বাবা-মায়ের কাছে নড়াইলে থাকে। ১৫ দিন আগে রমজান নড়াইলে গিয়ে শিশুটিকে নিয়ে আসেন। গত ২৮ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে ৩০ অক্টোবর বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটির বাবা-মা পুলিশকে জানায়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ তাইজুল ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে থানায় মামলা রেকর্ড হয়েছে এবং দাদাকে আটকও করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪