| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙামাটিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের মালিক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০১:০১:০৩:পূর্বাহ্ন  |  ২০৩৩৪১০ বার পঠিত
রাঙামাটিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের মালিক গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মো. সালাউদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সালাউদ্দিন চাকরির প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার সকালে ওই তরুণীকে নিজের বাসায় ডেকে নিয়ে যান। পরে সেখানে তাকে আটকে রেখে যৌন নির্যাতন করেন।  

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, “ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, অভিযুক্ত মো. সালাউদ্দিন এর আগেও (১ জুলাই) এক কলেজ শিক্ষার্থীকে যৌন প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি রাঙামাটি শহরের রুফটপ রেস্টুরেন্ট ‘কসমস’ ও ‘মায়ের দোয়া নার্সারির মালিক।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪