| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রেপ্তারের আগেই পালালেন ডিআইজি এহসানুল্লাহ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৮:৩৪:০৬:পূর্বাহ্ন  |  ১৩৪০৩৬৪ বার পঠিত
গ্রেপ্তারের আগেই পালালেন ডিআইজি এহসানুল্লাহ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ হন। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় রাজশাহী জুড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় একটি দল। এ সময় একাডেমিতে কর্মরত অবস্থায় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান। 

এ বিষয়ে জানতে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিলেন বলে জানতে পেরেছি। তার নিখোঁজ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্রের দাবি, ডিআইজি এহসানুল্লাহকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম একাডেমিতে আসছেন, এমন খবর তিনি জানতে পেরে মোটরসাইকেলে করে একাডেমি থেকে পালিয়েছেন। তিনি আগেই জানতেন তাকে গ্রেপ্তার করতে যে কোন সময় পুলিশ আসতে পারে।   

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪