| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের পুলিশ বহনকারী বাস দুর্ঘটনায় ২৭ নারী পুলিশ আহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৭:৫৫:২৯:পূর্বাহ্ন  |  ২০৩১৮৮৯ বার পঠিত
চট্টগ্রামের পুলিশ বহনকারী বাস দুর্ঘটনায় ২৭ নারী পুলিশ আহত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের পুলিশ বহনকারী একটি বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড় সংলগ্ন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টারের ভেতরের এ দুর্ঘটনা ঘটে।

 আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

 দামপাড়া পুলিশ লাইনস থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪