| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১৪:৪২:২২:অপরাহ্ন  |  ১৩২৯৩৬১ বার পঠিত
ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
ছবির ক্যাপশন: দীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চাঁদপুর: চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়নের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. প্রিন্স মাহমুদ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।

রাতে চাঁদপুর নদী ফায়ার স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। নিহত প্রিন্স মাহমুদ ঢাকা গেন্ডারিয়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি তাবলিগ জামায়াতের সাথে ঘটনাস্থল এলাকায় এসেছেন।

রাতে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ওই যুবক ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে আনুমানিক বেলা ১১টার দিকে নিখোঁজ হয়। এরপর নৌ ফায়ার স্টেশন ১১টা ৪০মিনিটে সংবাদ পায়। বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ৩০ মিনিট চেষ্টায় চালিয়ে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তার মরদেহ চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির এর নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে ওই যুবকের স্বজনরা থানায় এসেছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪