| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজ বাসায় আওয়ামী লীগ নেতা খুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১৪:৫৩:৫৭:অপরাহ্ন  |  ১৩৩২০২৩ বার পঠিত
নিজ বাসায়  আওয়ামী লীগ নেতা খুন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: সিলেটে নিজ বাসার তৃতীয় তলার সিঁড়ি ঘরে  আবদুর রাজ্জাক (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা খুন হয়েছেন। তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ জানায়,তাঁর বুক, পেটসহ বি‌ভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে  । 

আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। ‌তি‌নি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বা‌সিন্দা।

আজ শুক্রবার (৩১অক্টোবর) সকাল ৯টার দিকে প‌রিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পু‌লিশকে জানান। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

পু‌লিশ নিহত ব্যক্তির প‌রিবারের উদ্ধৃতি দিয়ে জানায়, সকাল ৯টার দিকে গৃহকর্মী বাড়ি আসার পর পরিবারের সদস্যরা আবদুর রাজ্জাককে নিজ ঘরে পান‌নি। পরে খোঁজাখু‌জি করতে গিয়ে তৃতীয় তলার সিঁড়ির পাশে এক‌টি কক্ষে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজ সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত ব্যক্তির বুক, পেটসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পু‌লিশ নিহত ব্যক্তির প‌রিবারের সদস‌্যদের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার তদন্ত অব‌্যাহত রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন‌্য সিলেট এমএজি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪