| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাই নদী থেকে তিন শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১৭:১২:৫১:অপরাহ্ন  |  ১৩৩৬৯১৬ বার পঠিত
ঝিনাই নদী থেকে তিন শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চরভাটিয়ান গ্রামে ঝিনাই নদীতে নিখোঁজ ৫ শিশুর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পলি আক্তার (১২), আবু হোসেন (৮) ও সায়েবা আক্তার (৮) নামে তিন শিশুর লাশ উদ্ধার করে। নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। নিখোঁজ দুইজনকে উদ্ধারের জন্য উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন ডুবুরি দল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা অনুমানিক ৩ টার দিকে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানি মধ্যপাড়া গ্রামের ঝিনাই নদীর আনোয়ারের বাড়ির ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু । 

তারা হলো-চর ভাটিয়ানি গ্রামের দুদু মিয়ার ১২ বছের শিশুকন্যা পলি আক্তার ও আট বছরের শিশু পুত্র মো.আবু হোসেন। একই গ্রামের আজাদ মিয়ার ১০ বছরের শিশু কন্যা কুলসুম, একই উপজেলার বাউশী গ্রামের নুর ইসলামের আট বছরের শিশুকন্যা সায়েবা আক্তার এবং অজ্ঞাতনামা একজনসহ পাঁচ শিশু । 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্ল্যা সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে। শিশু কুলসুম ও অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধারে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবলি দল। তিনি আরও বলেন ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে I

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪