| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেলিভিশন কাপ টুর্নামেন্টের ফাইনালে: চ্যাম্পিয়ন চালা কিংস জুনিয়র ফুটবল একাদশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ২২:৪৮:৩৯:অপরাহ্ন  |  ১৩৩৩০৬৫ বার পঠিত
টেলিভিশন কাপ টুর্নামেন্টের ফাইনালে: চ্যাম্পিয়ন চালা কিংস জুনিয়র ফুটবল একাদশ


গাজীপুর প্রতিনিধি: ঘাগটিয়া চালা যুব ও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত নাইন সাইড টেলিভিশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কামারগাঁও ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চালা কিংস জুনিয়র ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।


শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে দু'দলের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলার উদ্বোধন করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ।


ইমন এন্টারপ্রাইজের পরিচালক মো: শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাজহারুল হক।


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ মাঝি, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় ৪২ ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ দলকে দেয়া হয় ৩২ ইঞ্চি এলইডি টিভি।

ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় চালা কিংস জুনিয়র ফুটবল দলের।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪