| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় অসুস্থ নেতাকর্মীদের দেখতে গেলেন সাবেক এমপি তৃপ্তি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৮:২৫:৩১:পূর্বাহ্ন  |  ১৩০৮৪৩৮ বার পঠিত
শার্শায় অসুস্থ নেতাকর্মীদের দেখতে গেলেন সাবেক এমপি তৃপ্তি
ছবির ক্যাপশন: শার্শায় অসুস্থ নেতাকর্মীদের দেখতে গেলেন সাবেক এমপি তৃপ্তি

স্টাফ রিপোর্টার, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে দলের অসুস্থ ও দুর্ঘটনায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে তিনি নিজামপুর ইউনিয়নের ছোট নিজামপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুর সালাম (৪৫)-এর বাড়িতে যান। সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছেন। পরে তিনি একই ইউনিয়নের ১নং ওয়ার্ড গোড়পাড়া গ্রামের যুব নেতা নাসিরের বাড়িতে যান। নাসির দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এসময় মফিকুল হাসান তৃপ্তি তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি প্রদান করেন।

নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি ।

এরপর তিনি নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি সাহাজাহান আলালের বাসায় যান। সাহাজাহান আলাল দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত কারণে শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, মো. আসাদুজ্জামান, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন ভুট্টো, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ‘সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির এ মানবিক সফর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও মনোবল সঞ্চার করেছে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪