| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালমান শাহ হত্যার বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৮:৫৮:২৭:পূর্বাহ্ন  |  ১৩২৯৬৪৮ বার পঠিত
সালমান শাহ হত্যার বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে সালমান শাহ’র ভক্তকূল এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সালমান শাহ ছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক। তাঁর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়; এটি ছিল পরিকল্পিত হত্যা। তারা অভিযোগ করেন, দীর্ঘ ২৯ বছরেও এই হত্যার রহস্যের জট খোলেনি, যা সাংস্কৃতিক অঙ্গনের জন্য হতাশাজনক। বক্তারা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আয়োজক সংগঠনের সভাপতি নাফিসা সুরভি কর্মসূচিতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক হিরণ উর রশিদ শান্ত এবং বিশেষ অতিথি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সালমান শাহ প্রেমীরা ব্যানার, ফেস্টুন ও তাঁর ছবিসংবলিত পোস্টার হাতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় অস্বাভাবিক মৃত্যু হয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক সালমান শাহের। শুরুতে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও পরবর্তীতে তাঁর মা নীলা চৌধুরী মামলা করে বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে আদালতে উপস্থাপন করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে, যা এখনো বিচারাধীন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪