| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসা ভাড়া দেখতে এসে স্বর্ণ ও নগদ টাকা লুট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১০:০৩:৪২:পূর্বাহ্ন  |  ১৩০৫৮৪৮ বার পঠিত
বাসা ভাড়া দেখতে এসে স্বর্ণ ও নগদ টাকা লুট

খুলনা প্রতিনিধি : খুলনায় বাসা ভাড়া নিতে এসে সর্বস্ব লুটে নিয়েছে এক প্রতারক চক্র। গত ৩০ অক্টোবর খুলনা সদর থানাধীন ৯নং গলি বিকে মেইন রোড, পূর্ব বানিয়াখামার মিস্ত্রিপাড়া বাসিন্দা চয়ন কুমার মন্ডলের বাসা ভাড়া নিতে এসে এই ঘটনা ঘটায় প্রতারক চক্র। 

জানা গেছে, চয়ন কুমার মন্ডল ‘বাসাবাড়ি ভাড়া দেওয়া হবে’ শিরোনামে বিভিন্ন বাড়িভাড়া সংক্রান্ত ফেসবুক গ্রুপে পোস্ট দেন। এরপর "উম্মে মুনা' নামের এক আইডি থেকে চয়ন মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর ফোন নম্বর নিয়ে সরাসরি কথা বলে ১ জন পুরুষ ও ২ জন মহিলা বাসা দেখতে আসেন। তখন বাসায় ছিলেন চয়ন মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল। এসময় বাসায় ঢুকেই ঘরের দরজা বন্ধ করে দেয় এবং পিস্তল ঠেকিয়ে তার হাত পা বেঁধে মুখে টেপ আটকে দেয়। এরপর বাসার ড্রয়ারে থাকা নগদ ৬২,০০০/-(বাষট্টি হাজার) টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। যার সর্বমোট মূল্য অনুমান ১ লাখ ৮২ হাজার টাকা। 

এ ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী  চয়ন কুমার মন্ডল। 

আজ শনিবার (১ নভেম্বর)  তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনা সদর থানাধীন হোল্ডিং নং-২১০/১ খানজাহান আলী রোডস্থ মসজিদ গলি গ্লাক্সোর মোড় রানু বৈরাগীর টিনশেড বাড়ির ভাড়াটিয়া কলি পান্ডের ঘর হতে আসামী আরিফ হাসান রাসেল (২৯), মারিয়া আক্তার মুন্নি (১৯) ও কলি পান্ডে (৪৫) কে গ্রেপ্তার করে পুলিশ। 

এসময় আসামীদের কাছ থেকে ১ টি পিস্তল  ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়।  ১ নভেম্বর  শনিবার সকাল ১২ টায় সময় কেএমপি’র খুলনা থানা কম্পাউন্ডে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪