| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৪:৩১:৫৮:পূর্বাহ্ন  |  ২১৪৮২০১ বার পঠিত
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) দু'পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন। 

শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে পাল্টা-পাল্টি কর্মসূচি চলছিল জেলা বিএনপি ও বিজেপি'র অফিসের সামনে। পরে বিজেপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। মিছিলের পর সমাবেশের আয়োজন করেন তারা। 

অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভপক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছোঁড়াছুঁড়ি এবং পরবর্তীতে ধাওয়া ও পাল্টা শুরু হয়। এতে আহত হয় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। 

খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শহরের পরিবেশ উত্তপ্ত রয়েছে।


 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪