| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরগুনায় “বিএসএস মহাকাশ ক্যাম্পের চমকপ্রদ সায়েন্স শো

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১১:১৫:৩৪:পূর্বাহ্ন  |  ১৩২০১৪৯ বার পঠিত
বরগুনায় “বিএসএস মহাকাশ ক্যাম্পের চমকপ্রদ সায়েন্স শো

রাবি প্রতিনিধি : বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী “বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫” এ অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বরগুনা সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাব প্রদর্শন করে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর সায়েন্স শো, যা উপস্থিত দর্শক-শিক্ষার্থী ও শিক্ষকদের মুগ্ধ করে।

ক্লাবের চার সদস্যের প্রতিনিধি দলটি ৩০ অক্টোবর বরগুনার উদ্দেশ্যে রওনা দেয়। দলের নেতৃত্ব দেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলাইমান। সঙ্গে ছিলেন প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. সাব্বির আহম্মেদ এবং সদস্য মোহাম্মদ সোহান তানভীর।

প্রদর্শনীতে ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’ ও ‘ভ্যানিশিং গ্লাস’-এর মতো ১০টিরও বেশি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট উপস্থাপন করা হয়। প্রতিটি প্রদর্শনীর পর অনুষ্ঠিত তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি আরও উৎসাহ জাগায়।

বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, রাবি সায়েন্স ক্লাবের এই সায়েন্স শো সত্যিই ছিল ব্যতিক্রমধর্মী। আমরা বইয়ের পাতায় যে বিজ্ঞান দেখি, আজ সেটার জীবন্ত রূপ চোখের সামনে দেখলাম।

বিজ্ঞানের বিস্ময়কর প্রয়োগ তুলে ধরতে আয়োজিত এই সায়েন্স শোতে উপস্থিত ছিলেন এক হাজারেরও অধিক শিক্ষার্থী, শিক্ষক ও দর্শক। আয়োজনটি বিজ্ঞানভিত্তিক চিন্তা ও যুক্তিবাদী মনোভাব ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

বরগুনা সায়েন্স সোসাইটির বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান প্রচারের পরিসর আরও সম্প্রসারিত করেছে।

ক্লাব কর্তৃপক্ষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আসন্ন “৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা”-তে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪