| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবি দর্শন বিভাগের নতুন সভাপতি ড. আরিফুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১১:৩২:৫৭:পূর্বাহ্ন  |  ১২৯৫৯৭৮ বার পঠিত
রাবি দর্শন বিভাগের নতুন সভাপতি ড. আরিফুল ইসলাম

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক আরিফুল ইসলাম। শনিবার বিভাগের বিদায়ী সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ এ দায়িত্ব হস্তান্তর করেন। 

দায়িত্ব গ্রহণকালে ড. আরিফুল ইসলাম বলেন, অর্পিত দায়িত্ব সাম্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পালনের চেষ্টা করবো। সকলের সহযোগিতায় বিভাগের যে কোন সংকট ও সংস্কার নিরসনের কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। 

ড. ইসলাম বিভাগের ২৪তম সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন ৷ তিনি ২০০৪ সালে প্রভাষক হিসেবে  বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যোগদান করেন। ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সাল সহযোগী অধ্যাপক, ২০১৮ সালের অধ্যাপক পদে উন্নীত হন। অধ্যাপনাকালে তার দুই ডজনের বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তত্ত্বাবধানে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানেও তিনি একাধিক এমফিল ও পিএইচডি গবেষকের তত্ত্বাবধান করছেন। এছাড়াও তিনি বিএনপিপন্থি সংগঠন জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রাধ্যক্ষ হিসেব দায়িত্ব পালন করছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪