| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরের শিশুধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১১:৪৬:৩০:পূর্বাহ্ন  |  ১২৯৫৩৪৯ বার পঠিত
জামালপুরের শিশুধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি টিম পৃথক দুটি অভিযানে শিশু ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর শহরের দড়িপাড়া বাইপাস মন্ডলবাড়ী এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. সিদ্দিকুর রহমান সিদ্দিককে (৫২) গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার বউবাজার রেললাইন সংলগ্ন এলাকা হতে গত ৩১ অক্টোবর  সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান,  আসামিরা দীর্ঘদিন পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহায়তা ও মাঠে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একই দিন ইসলামপুর থানার বোলাকী পাড়া গ্রামের মো. মমিনুল (মনিরুল) হত্যা ও গুম মামলার আসামি মো. নরুজ্জামালকে (৩৮) একই জেলার কালিয়াকৈর থানার মৌচাক সংলগ্ন লগোচ কোম্পানির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বকশীগঞ্জ থানার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা (গোয়ারপাড়া) গ্রামের মো. সাহেব আলী ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি মমিনুলকে বন্ধু নামের কয়েকজন ঠান্ডা মাথার খুনি রাতে ডেকে নিয়ে নৌকার মধ্যে নিশংসভাবে খুন করে লাশ গুম করার জন্য নদীতে ডুবিয়ে দেয়। তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ ।

জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব এবং ডিবি-১ টিমের নেতৃত্বে দ্রুত অভিযানের মাধ্যমে একদিনেই গুরুত্বপূর্ণ দুটি মামলার আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

সাংবাদিকদের নিকট পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের পুলিশ সুপার  সৈয়দ মো. রফিকুল ইসলাম জানান, জামালপুর জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪